উসমানী খেলাফত বিলুপ্ত করে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের ৮৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এরদোয়ান আতাতুর্ককে স্মরণ করেন।
পোস্টে তিনি লেখেন, “আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি গাজী মুস্তফা কামাল আতাতুর্কের ৮৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানাই।
এই পবিত্র মাতৃভূমির প্রতিটি কোণে বীরত্বের স্মৃতি জড়িয়ে রয়েছে। স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগমকারী তৎকালীন মহান জাতীয় পরিষদের সকল সদস্যকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”



