আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত বাড়ির নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যেই কেবল অস্ত্র বহনের লাইসেন্স দেওয়া হয়। বাড়ির নিরাপত্তা রক্ষার বাইরে অন্য কোনো উদ্দেশ্যে এসব অস্ত্র ব্যবহার করা প্রচলিত বিধিবিধানের পরিপন্থী।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ এই নিয়ম লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হলে তাঁর অস্ত্র জব্দ করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



