বিএনপি জামাতের ধারাবাহিক জোট বদ্ধ আন্দোলন আওয়ামী স্বৈরাচারের কয়েকটা চুলও ছিড়তে পারে নাই। কেননা দিল্লির ফেভিকল ছিল অনেক শক্তিশালী। একপর্যায়ে জামাত তো পুরোপুরি নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়ে গেল। বিএনপি যেহেতু গণতান্ত্রিক ও সেকুলার পলিটিকাল পার্টি তাই তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায় নাই৷ প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার স্প্রিরিট থেকে দূরে সরে যাওয়া বিএনপি বারবার ঈদের পরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। প্রতি ঈদের পর তাদের আশা ছিল পরবর্তী ঈদের পর আওয়ামী স্বৈরাচার পতন হবে, তারা ক্ষমতার মসনদে আসীন হবে। তাদের এই অলীক কল্পনাকে বাস্তবে রূপ দেয় বাঙালি দামাল ছেলেরা, যারা জীবনের ঝুঁকি নিয়ে সংগঠিত করে গণঅভ্যুত্থান, দুনিয়া কাঁপানো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হলেও রাজনীতি থেকে আওয়ামী লীগ হারিয়ে যায়নি,দুর্নীতি মুক্ত-গরীব- জানবাজ সমর্থকদের কারণে আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক।
তবে জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী লীগের ততটা ক্ষতি সাধন করতে পারেনি, যতটা ক্ষতি শাধন করেছে ‘তাজউদ্দিন আহমদ:নেতা ও পিতা’ নামক অন্যতম বেস্টসেলার বইটি। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান রাজনীতি থেকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করলেও হারিয়ে ফেলতে পারে নি৷ মার্কিন প্রফেসর শারমিন আহমেদ লিখিত ‘তাজউদ্দীন আহমদ:নেতা ও পিতা’ বইটি আওয়ামী লীগের জন্য বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি অসহনীয় ধাক্কা,অপূরণীয় ক্ষতি। প্রচলিত আওয়ামী ইতিহাসের বিপরীতে বইটি এমন এক চপেটাঘাত বা কাউন্টার এটাক – যা অসহনীয়-তীব্র আঘাত করছে অথচ কোন সাউন্ড হচ্ছে না। বইটি লেখার পিছনে শুধু ইতিহাসের দায় ছিল না আপন ভাইয়ের প্রতি স্নেহপ্রকাশেও বইটি লিখে প্রকাশ করেছিলেন এই মার্কিন প্রফেসর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি হতে যাওয়া শেখ সেলিম বইটি প্রকাশের আগে কোন এক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে ঢুকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বকাঝকা করেছিলেন, এমনও শোনা যায় যে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গায়ে হাতও তুলেছিলেন। আত্ম মর্যাদাবান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রিজাইন দিলেন চাকরি থেকে। ছোট ভাইয়ের প্রতি স্নেহ প্রকাশে বড় বোন একটি বই লিখবেন – এতে ভুল কিছু দেখি না।
ভুল দেখি শেখ সেলিমের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে প্রতিমন্ত্রীকে বকাঝকা করা, আত্ম মর্যাদায় আঘাত করা।
কালচারাল উইংয়ে দুর্বল বিএনপি’র আরেকটি দুর্বলতা হলো অন্যের কালচারাল উইং ভেঙে দিতে না পারা৷ এমনও হতে পারে ঈদের পরে আন্দোলন করবে প্রত্যাশায় বসে থেকে থেকে ক্লান্ত বিএনপি নিজের কালচারাল উইং শক্তিশালী করার কথা ভুলে গেছে, অন্যেরটা দুর্বল করার চিন্তা তো দুর কি বাত৷



