রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কথা ও কাজ আছে যেগুলো ইসলামের প্রতি তার আকর্ষণের পরিচয় বহন করে। কিন্তু বিজ্ঞমহলের দৃষ্টিতে তিনি ছিলেন তার বিপরীত। সৈয়দ মুজিবুল্লাহ লেখেন, মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তি নিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আপনার লেখায় ইসলাম ও বিশ্বনবী সম্পর্কে কোনো কথা লেখা নেই কেন? উত্তরে কবি বলেছিলেন-
কুরআন পড়তে শুরু করেছিলুম, কিন্তু বেশীদূর এগুতে পারিনি। আর তোমাদের রসূলের জীবন চরিতও ভালো লাগেনি। [ বিতন্ডা; সৈয়দ মুজিবুল্লাহ : ২২৯]
আবুল আসাদ তার ‘একশ বছরের রাজনীতি’ গ্রন্থে ভারতীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে লেখেন, বঙ্কিমচন্দ্রের মুসলিম বিদ্বেষকে সমর্থন করে কবি বলেন- মুসলমান বিদ্বেষ বলিয়া আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিৎ নিজেদের জাতীয় সাহিত্য নিজেরাই সৃষ্টি করা।
কবি মুসলমানদের পোশাক সম্পর্কে ঘৃণা প্রকাশ করতে গিয়ে বলেন,
ধূতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে অথচ পাজামাটা বিজাতীয়। [রবীন্দ্র রচনাবলী; জীবন স্মৃতি : ৬৭/১০]
এই হলো কবির সাম্প্রদায়িক অবস্থান। এতটুকু হলেও কথা ছিল না। সাম্প্রদায়িকতার সাথে তিনি সন্ত্রা*সী মনোভাবও পোষণ করতেন। সরকার সাহাবুদ্দীন আহমদ তার ‘ইতিহাসের নিরিখে রবীন্দ্র নজরুল চরিত’ গ্রন্থে লেখেন,
রবীন্দ্রনাথের বাড়ীর অনুষ্ঠানে আবৃতি হতো-
ওঠ! জাগো! বীরগণ, দুর্দান্ত যবনগণ,
গৃহে দেখ করছে প্রবেশ
হও সবে একপ্রাণ, মাতৃভূমি কর ত্রাণ
…যবনের রক্তে ধরা হোক প্লাবমান
যবনের (মুসলমান) রক্তে নদী হোক বহমান।
প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার লেখেন- হিন্দু জাতীয়তা জ্ঞান বহু হিন্দু লেখকের চিত্তে বাসা বেধেঁছিল। যদিও সজ্ঞানে তাদের অনেকেই কখনোই এর উপস্থিতি স্বীকার করবেন না। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছেন ভারতের শ্রেষ্ঠকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
…বাস্তব সত্য এই যে, তার কবিতাসমূহ শুধুমাত্র শিখ রাজপুত ও মারাঠাকুলের বীরবৃন্দের গৌরব ও মহাত্মেই অনুপ্রাণিত হয়েছে। কোনও মুসলিম বীরের মহিমাকীর্ত্তনে তিনি কখোনও একছত্রও লেখেননি… [বাংলাদেশের ইতিহাস; ডক্টর রমেশচন্দ্র মজুমদার : ২০৩/৩]
সন্ত্রাসবাদ ও রবীন্দ্রনাথ
কবির নিজের কথায়ও সন্ত্রাসবাদে তার সমর্থন এবং জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায়। গোলাম আহমদ মোর্তজা লেখেন, সেসব জঙ্গি ও গুপ্ত সমিতি; যাদের সঙ্গে যুক্ত হয়েছিল ডাকাতি, বোমা, রিভলবার, ছোরা, তলোয়ার প্রভৃতির ব্যবহার, তাতেও রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন। স্বদেশী আন্দোলন বলে চালানো হলেও তা ছিল (মুসলিম বিরোধী) সন্ত্রা*সবাদ। কবি স্বয়ং লিখেছেন- আমাদের দেশে যখন স্বদেশী আন্দোলন হয়েছিল তখন আমি তারমধ্যে ছিলাম। [এ এক অন্য ইতিহাস; গোলাম আহমদ মোর্তজা : ১৬০]
[তথ্যগুলো ছানা উল্লাহ সিরাজী রচিত ‘স্বাধীনতার এপার-ওপার ও দরদি ভারত’ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে]



