কেন আহলে সুন্নাহ ওয়াল জামাতই ইসলামের প্রকৃত মধ্যপন্থা?

সাকিবুল হাসান রিফাত
সাকিবুল হাসান রিফাত

আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল সৌন্দর্য নিহিত রয়েছে এর ভারসাম্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক কাঠামোর মধ্যে. ইসলামের ইতিহাসে একদল মানুষ কেবল শুষ্ক যুক্তিকে প্রাধান্য দিয়ে ‘মুতাযিলা’ বা চরম যুক্তিবাদী হয়েছিল, আবার আরেকদল কেবল বাহ্যিক রূপ দেখে চরমপন্থী ও উগ্রবাদী (যেমন খারেজী) হয়েছিল. এই দুই চরমপন্থার মাঝখানে আহলে সুন্নাহ এক অনন্য সমন্বয় ঘটিয়েছে।

এখানে ‘সুন্নাহ’ হলো ওহীর বিধান এবং ‘জামাত’ হলো রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবীদের সামষ্টিক বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং. আহলে সুন্নাহর মনীষীরা আমাদের শিখিয়েছেন যে, মানুষের বুদ্ধিমত্তা বা যুক্তি অপরিসীম নয়; একে অবশ্যই ওহীর আলোর অধীনস্থ হতে হবে। এই বুদ্ধিবৃত্তিক তত্ত্বের কারণেই ইসলামে চরমপন্থা ও শিথিলতার কোনো স্থান নেই। এটি এমন এক চেতনা যা একদিকে যেমন সমাজকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও যুক্তিচর্চার স্বাধীনতা দেয়, অন্যদিকে ঈমান ও তাকওয়ার সীমানাকেও সুরক্ষিত রাখে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন