জাগো মুমিন

কবি মুরাদ হুসাইন
কবি মুরাদ হুসাইন


জাগো মুমিন, জাগো আবার, ভাঙো ঘুমের বাঁধ,
সত্যের পথে দাঁড়াও তুমি, করো জুলুম নিপাত?
অন্যায়ের সামনে নত করো না তব শির,
মিথ্যার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো হে মহাবীর।

রক্তে লেখা ইতিহাসে ঈমানেরই জয়,
তাওহীদের পতাকা ধরে এগিয়েছে বিশ্বময়।
বদরের সেই ময়দানে ক্ষুধার্ত কিছু প্রাণ,
আল্লাহরই ভরসায় তারা জিতেছিল সম্মান।

আজো বদর শেখায় মুমিনকে — ভয় কোরো না কভু,
সত্য যদি সাথে থাকে সাহায্য করেন প্রভু।
কলমে ধরা সত্যের বাণী কাগজের ভাঁজে ভাঁজে,
সে এক জিহাদ মহান, আজকের এই সমাজে।

অন্যায় দেখে চুপ যে থাকে, সে তো মৃত প্রায়,
মুমিন কখনো ডরে না জালেমের ধৃষ্ট কথায়।
জাগো তরুণ, গড়ো আবার নূরের সভ্যতা,
কুরআনেরই আলো হোক মানবতার পরম কথা।

লোভ-হিংসা ভেঙে ফেলো, গড়ো নতুন দিন,
আল্লাহভীরু সাহসীদের হাতেই এগিয়ে যাবে এই দীন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন