জ্বলে উঠুক আজ বিবেক — আর কত নীরবতা?
ধর্ষকের হাতে রক্ত কেন কোথায় মানবতা?
কাঁদে আজ মা, কাঁদে বোন, কাঁদে শিশুর প্রাণ,
লজ্জায় কাঁপে সভ্যতা, নত হয় সম্মান।
রাস্তার মোড়ে শকুন ঘুরে মানুষেরই বেশে,
হিংস্র চোখে আগুন জ্বলে অন্ধকারের শেষে।
ক্ষমতার দেয়াল পেয়ে হাসে কিছু পশু,
আইনের চোখ বেঁধে রাখে টাকার কালো রশি।
হে সমাজ! আর কতকাল ভয়ের ভিতর বাঁচি?
অপরাধী বুক ফুলিয়ে, নিরীহ কেন কাঁদি?
যে হাত ছুঁয়েছে জোর করে নিষ্পাপ এক প্রাণ,
সে হাত ধ্বংস হোক, নিশ্চিত হোক নিরাপত্তার নিশান।
নারী কোনো পণ্য নয়, নয় কারো শিকার,
মায়ের জাতির সম্মান নিয়ে কেন এই অবিচার?
যে চোখে লালসা জ্বলে, সে চোখ নামাও আজ,
মানবতার পক্ষে উঠে বদলে ফেলো সমাজ।
কলম হোক আগুন আজ, কণ্ঠ হোক বিদ্রোহ,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও — এটাই সত্য পথ।
নীরবতা নয় আর, জেগে উঠুক দেশ,
ধর্ষকের বিরুদ্ধে হোক গড়ে উঠুক সোনার বাংলাদেশ।



