ফতোয়া না মেনে চলা ও রাজনৈতিক জ্ঞানের অভাবে স্বাধীন ভূখণ্ড শত্রুর দ্বারা পরাধীন হয়ে যায়  -রাসেল বিল্লাহ

রাসেল বিল্লাহ, অভিভাবক সদস্য, স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ
রাসেল বিল্লাহ, অভিভাবক সদস্য, স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ

আমি রাজনীতি করি না কিন্তু রাজনৈতিকভাবে সচেতন থাকি, তাই রাজনৈতিক ও ইতিহাস সম্পর্কিত জ্ঞান অন্বেষণ করি। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলমান অবস্থায় আর্থার বেলফোর ৬৭ শব্দের এক ঘোষণায় বলেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদীদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই ঘোষণার পর বিভিন্ন প্রান্তের ইহুদিরা একজন দুজন করে আস্তে আস্তে ফিলিস্তিনে জড়ো হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাপক হারে বিভিন্ন প্রান্তের ইহুদিরা বসবাসের জন্য ফিলিস্তিনে জড়ো হতে থাকে, ইহুদীরা মুসলমানদের কাছ থেকে অল্প দামের জমি বেশি দামে কিনতে আরম্ভ করে। ফিলিস্তিনের ভবিষ্যৎ পরাধীনতা উপলব্ধি করতে পেরে ভারতীয় উপমহাদেশের দেওবন্দী ওলামাগণ ও আরব বিশ্বের ওলামাদের কেউ কেউ ইহুদিদের কাছে মুসলিম ভূখন্ড- জমি বিক্রি কে হারাম উল্লেখ করে ফতোয়া দেন।
১৯১৭ সালে ফিলিস্তিনে ইহুদিরা ছিল ৮%, ১৯৪৮ সালের ইহুদীরা যখন বলপূর্বক ফিলিস্তিন ভেঙে ইজরায়েল রাষ্ট্র গঠন করে তখন ইহুদিরা ছিল ৩৩%, এই মুহূর্তে সেখানে ইহুদিরা ৫০% !

১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফর এর ঘোষণায় ফিলিস্তিন মুসলমানদের সতর্ক হওয়া আবশ্যক ছিল, অতঃপর ফিলিস্তিনি মুসলমানরা যদি ‘ইহুদিদের কাছে মুসলিম ভূখণ্ড বিক্রি করা হারাম’- মর্মে বিশ্বব্যাপী আলেমদের ফতোয়া অনুসরণ করে ইহুদীদের কাছে জমি বিক্রি না করতো আজ তাদের এই করুন পরিণতি ভোগ করতে হতো না।

দ্বীন ইসলাম জিন্দাবাদ /
উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন