ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট আব্বাসের

ঘরে বসেই পছন্দের পোষাক কেনাকাটা করুন বিদায়াহ থেকে ‍ু

সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ ভাষণে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিভাজন দূর করে অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলার জোর আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়া একটি প্রধান জাতীয় অগ্রাধিকার, যা কোনোভাবেই পিছিয়ে দেওয়ার সুযোগ নেই।

প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও-এর ছায়াতলে সবাইকে আসার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষায় একটিই কর্তৃপক্ষ, একটি আইন এবং একটিই বৈধ অস্ত্র নীতি বাস্তবায়ন করতে হবে। সেই সাথে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েরলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ, নাগরিকদের সুরক্ষা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন