বাংলাদেশে আরবি ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে আল-আজহারের সঙ্গে আলোচনা

1793810636270

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শায়খের বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ও বিদেশি শিক্ষার্থী শিক্ষা উন্নয়ন কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. নাহলা আল-সাঈদি বাংলাদেশে দারুল আরকাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ আল-আজহারির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে অনারবদের জন্য আরবি ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার জন্য একটি বিশেষ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন