মাদরাসার মূলধারার সম্মানিত আলেম
ও তালিবুল-ইলমরা!
সাম্প্রতিক সময়ে সৃষ্ট ঘটনায় আলেমদের প্রতি শায়েখ হারুন ইজহার হাফি. কিছু নসিহা ও পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন,
প্রোপাগাণ্ডার কারণে হীনম্মন্যতায় ভুগবেন না। انتم الاعلون
পুরো জাতি যখন ঘুমন্ত তখন আপনারাই সুবহে সাদিকের আগেই পবিত্র আত্মা নিয়ে সবার আগে জেগে উঠেন।
অনৈতিক ও অশ্লীলতার পাপের সাগরে বুঁদ হয়ে থাকা কুলাঙ্গারদের এইসব আস্ফালন সাময়িক। শেষ পরিনাম মুত্তাকীনদের والعاقبه للمتقين
মাদরাসার ব্যানারে
বিচ্ছিন্ন, গুটিকয়েক চরিত্রহীনরা!
তাওবা করে সাবধান হয়ে যাও, পাবলিক পরিসরে আসার আগেই তোমাদেরকে তথ্যের ভিত্তিতে আইনি পন্থায় শায়েস্তা করা হবে। নজরদারির সবরকম ব্যবস্থা নেয়া হবে।
ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান ও কওমের স্বার্থ বড়। তোমাদের একের ভেতর তিন পাপ, প্রথমত পাপ নিজেই পাপ, দ্বিতীয়ত লেবাসধারি আলেমের স্খলন সাধারণ আওয়ামের স্খলন চেয়েও জঘন্যতম, তৃতীয়ত একজনের পাপের কলঙ্কের ভার পুরো কমিউনিটির উপর।
হে বেঈমান, ইসলামবিদ্বেষী
কূপমণ্ডূকের দল!
তোমরা তোমাদের ধারাবাহিক পরাজয়ের ইতিহাস স্মরণ করিও।
৭১ পরবর্তী ‘রাজাকার’ আখ্যান দিয়ে, আশির দশকে ‘মৌলবাদ’ আখ্যান দিয়ে, নব্বইয়ের দশকে ‘ফতোয়াবাজ’ আখ্যান দিয়ে, পরবর্তী ‘জঙ্গি’ আখ্যান দিয়ে তোমরা বছরের পর বছর ইসলাম নির্মূলের বহু experiment চালিয়েছো, তোমাদের প্রতিটি ট্রায়াল সাময়িক উত্তেজনা তৈরি করার পর চরমভাবে ব্যর্থ হয়েছে
তোমরা উগ্র সেকুলারবাদের failed project.
অচিরেই তোমাদের নতুন প্রোপাগাণ্ডাও ভেসে যাবে নিরীহ আলেম-সমাজের আধ্যাত্মিক জাগরণের মুখে।
নিরপেক্ষ ইনসাফগার
ভাইয়েরা!
আমাদের ২টি বিষয়ে তথ্য ও প্রমাণ দিয়ে সহযোগিতা করুন!
এক.মাদরাসায় যৌন নিপীড়নের বাস্তব ঘটনা।
দুই. মাদরাসার বিরুদ্ধে অপতথ্য ও প্রোপাগাণ্ডার কাহিনী।
যোগাযোগ-
হোয়াটসঅ্যাপ : 01862695555
ফেসবুক : আল্ কুরআনের দারস – Al Quraner Dars
এর ইনবক্স



