আফগানিস্তানের হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের হজ কার্যক্রমে যে অর্থ অব্যয়িত (খরচ না হওয়া) রয়েছে, তার একটি অংশ প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে। আগামী সপ্তাহের শুরু থেকেই এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
হজমন্ত্রী ড. নূর মোহাম্মদ সাকিব জানান, এ বছরের হজের জন্য মন্ত্রণালয় হাজিদের কাছ থেকে মোট ৭.৮ বিলিয়নেরও বেশি আফগানি সংগ্রহ করেছিল। হজের জন্য বরাদ্দকৃত অর্থের একটি অংশ ব্যয় না হওয়ায় প্রতি হাজিকে ৩,২২৩ আফগানি করে ফেরত দেওয়া হবে।
কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বছর ৩০,০০০ আফগান নাগরিক সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন করেছেন।



