‘ইসলামাবাদ সমঝোতা’ চুক্তি নামে আর কিছুই বাকি নেই— ইরান

IMG_20260715_131216_176

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখিত নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। ফলে এখন ‘ইসলামাবাদ সমঝোতা’ নামে আর কোনো কার্যকর চুক্তি অবশিষ্ট নেই।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনরায় শুরু এবং চলমান সংঘাতের মধ্যেই তিনি বলেন, সমঝোতা স্মারকের কাঠামো ও ভিত্তি ভেঙে পড়েছে। তাই এ সমঝোতার আওতায় ইরান আর কোনো প্রতিশ্রুতি পালনের বাধ্যবাধকতা অনুভব করছে না।
ইরানের সংবাদমাধ্যম ‘যুয়ান’-কে গরিবাবাদি বলেন, “এখন আর কোনো সমঝোতা স্মারক নেই, যা নিয়ে আমরা আলোচনা করতে পারি। যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তাই কোনো দেশেরই ইরানের কাছ থেকে এই সমঝোতার আওতায় নিজেদের প্রতিশ্রুতি পালনের প্রত্যাশা করা উচিত নয়।”

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন