মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর বিরোধিতা প্রসঙ্গে বলেছেন:
“তুরস্ক ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক নয়—এটা আপনারা জানেন, তাই না? নেতানিয়াহুও তুরস্কের সবচেয়ে বড় ভক্ত নন। কিন্তু তারা আমার সঙ্গে খুবই ভালো আচরণ করেছে। তুরস্ক একটি অসাধারণ দেশ। আর হ্যাঁ, এটি অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র, যার বিশাল ও অত্যন্ত সক্ষম সেনাবাহিনী রয়েছে। তাদের কাছে অনেক আধুনিক সামরিক সরঞ্জামও আছে।”
“আপনারা জানেন, তুরস্ক আমার জন্য একটি চমৎকার মিত্র ছিল। তারা সিরিয়ায় ভালো কাজ করেছে। এরদোয়ান আমার বন্ধু। আর আমাকে কেউ বলে দিতে পারবে না যে আমরা কী বিক্রি করব আর কী বিক্রি করব না। তুরস্ক আমার জন্য এক অসাধারণ মিত্র ছিল, আর এ বিষয়টি তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর নির্ভর করে।”



