AI কে কাজের কৌশল বানান, নিজের কালেমা বা কিবলা নয়— ফাতেহা আয়াত

IMG_20260919_125450

সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ইস্পিকার ফাতেহা আয়াত AI নিয়ে মুসলিমদের সতর্ক করার জন্য দারুণ একটি লেখা লিখেছেন। যা তিনি নিজের ভেরিফাই ফেসবুক পেইজে পোস্ট করছেন। ইতোমধ্যে লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি দাতে লিখেছেন কে কাজের কৌশল বানান, নিজের কালেমা বা কিবলা নয়— ফাতেহা আয়াত

এরপর তিনি আরও লিখেন AI এর এই বিপুল বৈভবের যুগে আমার ভয় AI কতটা অ্যডভান্স চিন্তা করতে পারবে হবে, সেটা নয়। মানুষ কতটা চিন্তাহীনভাবে তার কাছে আত্মসমর্পণ করবে, সেটাই আমার ভয়।

আমার ভয় AI এর ক্রমাগত বেড়ে চলা বুদ্ধিতে নয়। বরং আমি ভয় পাচ্ছি সেইসব মানুষের নির্বুদ্ধিতায় যারা তাদের বিবেক, বিচারবুদ্ধি আর ঈমানের সিদ্ধান্তও AI এর হাতে তুলে দিবে বা দিচ্ছে।

আজ AI বলছে আমরা কী লিখব, কী পড়ব, কী কিনব।
কাল সে বলবে আমাদের জন্য কোনটা সত্য, কোনটা হালাল, কোনটা হারাম।

আর এখানেই শুরু হতে পারে আমাদের ব্যাপক বিপর্যয়। AI যদি মানুষের প্রধান source of truth হয়ে যায়, তাহলে কুরআন, সুন্নাহ, ও আলেমদের জায়গায় বসে যাবে এমন এক অ্যালগরিদম যার ঈমান নেই, তাকওয়া নেই, আখিরাতের ভয় নেই। আছে শুধু data, probability আর logic।

আর যখন একটি ঈমানহীন Algorithm হয়ে উঠবে আমাদের ultimate authority, তখন ওহীর বদলে opinion, আলেমের বদলে chatbot, আর হিদায়াতের বদলে prompt জায়গা নিতে শুরু করবে।

আরও ভয়ংকর হলো, AI কুরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিতে পারে। হারামকে “personal freedom”, নৈতিক অবক্ষয়কে “modern lifestyle” আর দ্বীনের সীমারেখাকে “outdated restriction” হিসেবে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলতে পারে।

তাই বলব, AI ব্যবহার করুন, কিন্তু AI এর কাছে আত্মসমর্পণ করবেন না।

AI এর সকল তথ্য ও জ্ঞানকে সঠিক ভাবা বিশেষ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের তার জ্ঞান সঠিক ভাবা

AI কিছু বললেই, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে, আমরা কেন যাচাই ছাড়া বিশ্বাস করব? কুরআন তো আমাদের AI এর সকল তথ্য ও জ্ঞানকে সঠিক ভাবা বিশেষ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের তার জ্ঞান সঠিক ভাবা verificationও শিখিয়েছে,
إِن جَآءَكُمْ فَاسِقٌۢ بِنَبَإٍۢ فَتَبَيَّنُوٓا۟
“কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।” সূরা আল হুজুরাত, আয়াত ৬

তাই আমরা শুধু AI prompt শিখলে হবে না। শিখতে হবে কুরআন পড়তে, প্রশ্ন করতে, যাচাই করতে এবং সত্য-মিথ্যা আলাদা করতে।

কারণ AI হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় ডিজিটাল ফিতনা। মানুষকে সে সরাসরি বলবে না, “ইসলাম ছেড়ে দাও।” বরং সে এত নিঃশব্দে মানুষের চিন্তার মানচিত্র বদলে দিতে পারবে যে একদিন মানুষ নিজেই প্রশ্ন করবে, “আমার যখন Algorithm আছে, তখন Revelation প্রয়োজন কী?”

AI তথ্যের সমুদ্র হতে পারে, কিন্তু হিদায়াতের উৎস নয়।
Algorithm আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু আপনার আখিরাতের দায় নিতে পারে না।

তাই AI কে আপনার আকীদা শেখানোর শিক্ষক বানাবেন না। আপনার রব কে, সেই উত্তর দেওয়ার অধিকার তাকে দেবেন না।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন