ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাংলাদেশে নবজাতক থেকে শুরু করে বয়সের ভাড়ে নুয়ে পড়া বয়োঃবৃদ্ধ সবাই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিশুর মানসিক বিকাশে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এদেশের পরিবেশ পরিস্থিতি।ফলে অধিকার বঞ্চিতরা দেশের সম্পদ না হয়ে বোঝায় পরিণত হচ্ছে। বিশেষ করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর জনগণ বঞ্চিতের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট,ছিনতাই, রাহাজানি প্রভৃতির প্রভাবে নগর জীবন বিপর্যস্ত। আমরা নির্বাচিত হলে জনগণ নাগরিক সুবিধার সর্বোচ্চ পাবে ইনশাআল্লাহ।
আজ ১২সেপ্টেম্বর’২৬ নগর দক্ষিণ-এর আওতাধীন যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৬৩ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী আরও বলেন, জনগণ ট্যাক্স দেয় নাগরিক সুবিধা পাওয়ার আশায়।গ্যাসের বিল দিচ্ছে কিন্তু গ্যাস নাই।মাস শেষে বিলের বোঝা নগর জীবনকে অতিষ্ঠ করে তুলছে। যারা প্রশাসকের দায়িত্বে আছে, তাদের কাজেকর্মে নাগরিকের প্রতি দায়বদ্ধতা ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে সাবলীল জীবনযাপনের সুযোগ দিন।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জনগণ যেভাবে আমাদের আহবানে সাড়া দিচ্ছে ;তাতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সমর্থন জানিয়ে আমাদের মেয়র প্রার্থী মারুফ ভাইকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।



