ইরানের ইসফাহান প্রদেশের কোহপায়েহ এলাকায় ৫ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পটি সম্পন্ন হলে এটি বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হিসেবে রেকর্ড গড়বে। এতে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।



