ইসরায়েলি বসতি স্থাপনকারীর দাবি: ‘তোরাহ অনুযায়ী দক্ষিণ সিরিয়ার বাশান ইসরায়েলিদের ভূমি’

IMG_20260715_174509_168

ইসরায়েলি বসতি স্থাপনকারীর দাবি: ‘তোরাহ অনুযায়ী দক্ষিণ সিরিয়ার বাশান ইসরায়েলিদের ভূমি’

এক ইসরায়েলি বসতি স্থাপনকারী স্বীকার করেছে যে, সে আরও কয়েকজন বসতি স্থাপনকারীর সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ‘দিন-রাত’ অবস্থান করছে। একই সঙ্গে সে ওই এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সেনা মোতায়েন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশ না করা ওই বসতি স্থাপনকারী ডানপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠন ‘রোয়েই বাশান’-এর সদস্য।

সে দাবি করে, “পবিত্র তোরাহ(তাওরাত) অনুযায়ী বাশান অঞ্চল ইসরায়েলি জনগণের মালিকানাধীন।” সে আরও বলে, “ইসরায়েলি সেনাবাহিনীকে এখানে থাকা উচিত। এখানে বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি রয়েছে এবং আমরা দিন-রাত মাঠে উপস্থিত আছি।”

তোরাহতে ‘বাশান’ নামে দক্ষিণ সিরিয়ার একটি অঞ্চলকে বোঝানো হয়েছে বলে দাবি করা হয়; তবে ঐতিহাসিকভাবে এর সুনির্দিষ্ট সীমানা নির্ধারিত নয়।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন