কুয়েতে নিযুক্ত আফগানিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সম্প্রতি কুয়েতি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে আফগানিস্তান সফরের আহ্বান জানিয়েছেন।
তিনি খনিজ, অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগের জন্য কুয়েতি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।



