ভাঙাভাঙিতে সারা পৃথিবীতে ইহুদীদের পরের অবস্থানই কিন্তু শঙ্খ দাশগুপ্ত দাদাদের—কাজী ইমাম ইলাত

IMG_20260928_222559

সাম্প্রতিক সময়ে সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের বিষয়কে সামনে রেখে চলচ্চিত্র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত মন্তব্য করেন যে, ভাঙতে ভাঙতে আমরা, বেশ ভালোই ভাঙতে শিখেছি।
মূর্তি ভাঙি, বাড়ি ভাঙি, দোকান ভাঙি, হাসপাতাল ভাঙি, মানুষের স্বপ্ন ভাঙি। যা আমার নয়, তা ভাঙি। যা আমার বিপক্ষে, তা ভাঙি। যা দখল করতে চাই, সেটাও আগে ভাঙি। আইন পছন্দ না হলে আইন ভাঙি। ইতিহাস পছন্দ না হলে ইতিহাস ভাঙি। মত পছন্দ না হলে মানুষ ভাঙি। ভাঙতে ভাঙতে এখন ভাঙাটাই আমাদের অভ্যাস। ভাঙাটাই আমাদের ভাষা। ভাঙাটাই আমাদের শক্তির প্রমাণ। কিন্তু তিনি তার পুরো লেখাটতে ভাঙচুর ও দাঙ্গা-হাঙ্গামার মতো অপরাধকে বাঙালি বিশেষ করে মুসলিমদের উপর একচেটিয়াভাবে দায় চাপানোর চেস্টা করেছেন। এমন অভিযোগ তুলে তার সেই মন্তব্যের বিপরীত দাবি তোলেন স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট কাজী ইমাম ইলাত তিনি বলেন, তবে ভাঙাভাঙিতে সারা পৃথিবীতে ইহুদীদের পরের অবস্থানই কিন্তু শঙ্খ দাশগুপ্ত দাদাদের।
তিনি আরও বলেন, মন্দিরের মূর্তি নিজেরা ভেঙে মুসলমানদের ফাঁসানো, ভারতে বুলডোজার দিয়ে মসজিদ, মাদরাসা, মুসলমানদের ঘরবাড়ি, দোকান ভাঙা,ইতিহাস ভেঙে বিকৃত করা এসবে কিন্তু দাদাদের জুড়ি মেলা ভার!

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন