এই ছবি সেই ছবি—জিয়া হক

1790333116913

কাকে বলে দেশপ্রেম কাকে বলে বীর
কাকে বলে ‘চির উন্নত মম শির’
ইতিহাসে মহাবীর জাতি অবিনাশি
মৃ.ত্যুর দরজায়ও নির্ভয় হাসি।

সাহসের বাতিঘর নবীদের দেশ
বা.রুদের ফুলকিরা আয়ু নিঃশেষ
মনে পড়ে সুলেমান পাখি হুদহুদ
আ.গুনে ছুঁড়েও কাঁদে ভয়ে নমরুদ।

এইখানে সেই মঞ্চ সেই ময়দান
শেরে আলী হায়দার ত্যাগ অফুরান
ফিনিক্স পাখির মতো জাগে বারবার
আশার আঘাতে খোলে রুদ্ধ দুয়ার।

বিশ্বের দরবারে বিস্মিত জাতি—
হাজার বছর ধরে, নয় রাতারাতি
এই ছবি সেই ছবি নয়া ইতিহাস
জা.লিমের দিন শেষ দিন হাঁসফাঁস।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন