এবার বইমেলায় থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্ণার’

IMG_20260910_201258

এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৬-এ আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত ইসলামিক ম্যাগাজিন, পত্রিকা ও ছোট পত্রিকাগুলোকে এক জায়গায় পাঠকদের সামনে তুলে ধরতে চাই। সেই উদ্দেশ্যেই বইমেলায় থাকছে বিশেষ ‘ইসলামিক ম্যাগাজিন কর্ণার’।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন ক্যাম্পাস থেকে অনেক ইসলামিক ম্যাগাজিন ও ছোট পত্রিকা প্রকাশিত হয়। এসব পত্রিকার মাধ্যমে নতুন লেখক তৈরি হচ্ছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশিত হচ্ছে এবং ইসলামী জ্ঞান, চিন্তা ও সাহিত্যচর্চা ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক সময় এসব সুন্দর উদ্যোগের খবর বৃহত্তর পাঠকসমাজ পর্যন্ত পৌঁছায় না।

আমরা চাই, এবারের বইমেলায় এসব ম্যাগাজিন একই জায়গায় প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দিতে। এজন্য ম্যাগাজিন কর্তৃপক্ষকে কোনো অর্থ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ম্যাগাজিন রাখা হবে এবং কোনো কপি বিক্রি হলে বিক্রির সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট ম্যাগাজিন কর্তৃপক্ষকেই দিয়ে দেওয়া হবে, যেন তারা সেই অর্থ পত্রিকার উন্নয়নে কাজে লাগাতে পারেন।

ইতোমধ্যে মেলার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও স্পন্সর এই উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সহযোগিতায় আমরা দেশের বিভিন্ন ধারা ও বিষয়ের ইসলামিক ম্যাগাজিনগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

সম্মানিত ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের প্রতি আমাদের আহ্বান—

আপনার সম্পাদিত বা প্রকাশিত ইসলামিক ম্যাগাজিন, পত্রিকা কিংবা ছোট পত্রিকাটি এবারের বইমেলায় প্রদর্শন বা বিক্রি করতে চাইলে এক বা একাধিক কপি সরাসরি ‘ইসলামিক ম্যাগাজিন কর্ণার’-এ জমা দিন। ম্যাগাজিন বুঝিয়ে দেওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছ থেকে একনলেজমেন্ট গ্রহণ করবেন।

আপনার ম্যাগাজিনটি এখানে দেওয়ার মাধ্যমে শুধু বিক্রির সুযোগই তৈরি হবে না; বরং বইমেলায় আসা বৃহৎ পাঠকসমাজের কাছে আপনার ম্যাগাজিন, এর লেখক এবং আপনাদের কাজকে পরিচিত করে তোলার সুযোগ হবে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক ম্যাগাজিনগুলো এবার একসঙ্গে মিলিত হোক ইসলামী বইমেলা ২০২৬-এর ‘ইসলামিক ম্যাগাজিন কর্ণার’-এ।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন