এরদোয়ান একজন ইয়াহুদী বিদ্বেষী স্বৈরশাসক—নেতানিয়াহু

IMG_20260727_062522_168

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করেছে।
বিবৃতিতে বলা হয়, “এরদোয়ান একজন ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক। তিনি কুর্দিদের গণহত্যা করেছেন, হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন, সাইপ্রাসের অর্ধেক দখল করে রেখেছেন এবং বহু সাংবাদিক ও বিরোধী রাজনীতিককে কারাগারে বন্দি করেছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, এরদোয়ান এখন ইসরায়েলের বিরুদ্ধে তার আগ্রাসন সিরিয়ায় সম্প্রসারণের চেষ্টা করছেন। “ইসরায়েল তা মেনে নেবে না” বলেও সতর্ক করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও দাবি করে, ইসরায়েলের নেতা ও সেনাদের ভয় দেখানোর এরদোয়ানের প্রচেষ্টা কোনো কাজে আসবে না।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন