এসএসসি উত্তীর্ণ এক হিন্দু শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হলো নবীর সীরাত তোমাকে ভালোবাসি হে নবী

IMG_20260919_160445

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সীরাতের বই বিতরণ করেছে আল কুদস ফাউন্ডেশন। এ আয়োজনে অন্য ধর্মাবলম্বীদেরও আমন্ত্রণ জানানো হয়।
আয়োজনে অংশ নিয়ে এক হিন্দু ভাই ‘তোমাকে ভালোবাসি হে নবী’ বইটি গ্রহণ করেন। বইটির লেখক গুরুদত্ত সিং—একজন হিন্দু লেখক, যিনি মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর চরিত্র ও আদর্শের প্রতি ভালোবাসা থেকে বইটি রচনা করেছেন বলে আয়োজকরা জানান।
বইটি পড়ে আগামী রমজানে আল কুদস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সীরাত বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন ওই ব্যক্তি।
আল কুদস ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষা, মানবতা ও সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন