গাজার ৯৪ শতাংশ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন

IMG_20260821_160050_656

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (NRC) জানিয়েছে, গাজার অন্তত ১৯ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি জীবনধারণের মৌলিক প্রয়োজন মেটাতে জরুরি সহায়তার ওপর নির্ভরশীল।
শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার ৯৪ শতাংশ।
NRC-এর মতে, এসব ফিলিস্তিনির জরুরি ভিত্তিতে আশ্রয়, খাদ্য ও অন্যান্য মৌলিক সেবা প্রয়োজন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন