জরাজীর্ণ ৬৬ কোটি ২ লাখ আফগানি নোট সংগ্রহ করে ধ্বংস

IMG_20260915_213919_277

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের তিনটি জোন থেকে ৬৬ কোটি ২ লাখ আফগানি মূল্যের জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ব্যাংক নোট সংগ্রহ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় উপ-গভর্নর মোল্লা মোহাম্মদ আখুন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি নাগরিকদের লেনদেনের সময় আফগানি মুদ্রার যথাযথ সংরক্ষণ ও যত্নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন