তুরস্কের নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল তাতলিওগ্লু জানিয়েছেন, বর্তমানে দেশটিতে একইসঙ্গে ৫০টির বেশি যুদ্ধজাহাজ নির্মাণ করা হচ্ছে।
টেকনোফেস্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্মাণাধীন এসব যুদ্ধজাহাজের মধ্যে ৩৭টি তুরস্কের নৌবাহিনীর জন্য এবং ২৪টি বিদেশি দেশের জন্য তৈরি করা হচ্ছে।
তিনি আরও জানান, তুরস্কের প্রতিরক্ষা শিল্পে নৌযান নির্মাণ কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে।



