বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর রহমান

Messenger_creation_CD26FC99-9270-4394-A904-258814B74B80

মুসলিম জাতীয়তাবাদী আদর্শের ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’-এ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জুলাই যোদ্ধা ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী চাঁদপুর জেলার হাজীগঞ্জ সদর ইউনিয়ন মৈশাইদ গ্রামের মো. মজিবুর রহমানের এর ছেলে মাওলানা শফিকুর রহমান।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সংগঠনটিতে যোগদান করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

​যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান এবং কেন্দ্রীয় সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।

​অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে নতুন সদস্য শফিকুর রহমানকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

​সংগঠনের নীতি ও আদর্শ ধারণ করে দেশ পুনর্গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নেতৃবৃন্দ আরও বলেন, শফিকুর রহমানের মতো ত্যাগী জুলাই যোদ্ধার আগমনে সংগঠন সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

 

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন