যুদ্ধের চাপে নাজেহাল ইসরায়েলি সেনাবাহিনী, কমছে যুদ্ধক্ষমতা

IMG_20260823_214155_902

ইসরায়েলি সংবাদপত্র মারিভ-এর এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের বিস্তৃত ফ্রন্ট, বিপুল পরিমাণ গোলাবারুদের ব্যবহার এবং সামরিক সরঞ্জাম ও জনবলের ক্ষয়ের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্ষমতা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সেনাবাহিনীর ওপর মানবিক, সামরিক ও আর্থিক চাপ বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন যুদ্ধফ্রন্টে অভিযান পরিচালনা করতে গিয়ে জনবল ও সামরিক সরঞ্জামের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
মারিভের বিশ্লেষণ অনুযায়ী, এসব কারণে ইসরায়েলি সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতা ও অভিযান পরিচালনার ক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন