যুদ্ধ থামাতে পারেনি পড়াশোনা, মুঠোফোনের আলোয় ডাক্তার হলেন গাজার শিক্ষার্থীরা

IMG_20260920_065607

গাজার ইসলামিক ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের ১৫তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে এক আবেগঘন দৃশ্যের দেখা মিলেছে। গত ১৬ সেপ্টেম্বর গাজা সিটিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের স্নাতক শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সমবর্তন অনুষ্ঠানের আনন্দ উৎযাপন করেন । ধ্বংসযজ্ঞের মধ্যেও শিক্ষা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের প্রতীক হিসেবে এই আয়োজন করা হয়।

গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় উপত্যকার প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভবন বোমা হামলায় ধ্বংস হলেও থেমে যায়নি তাদের পড়াশোনা ।

ধ্বংসস্তূপ ও প্রতিকূলতার মধ্যেও গাজার শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। তাদের এই বার্তা যেন—ধ্বংসের মধ্যেও পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হবে শিক্ষা।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন