যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়তে প্রশিক্ষণ অপরিহার্য –মাওলানা জালালুদ্দীন আহমদ

IMG-20260820-WA0005

বিকেএম- ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ আগস্ট) মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক অগ্রসর সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সভার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর জ্ঞান, চিন্তা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিকশিত হয়। দায়িত্বশীলদের দ্বীনি জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি সমসাময়িক বিষয়ে সচেতন এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি বলেন, আমাদের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম শুধু আলেম-ওলামা বা কোনো বিশেষ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ এবং মোহাম্মদপুর থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক রাহমানী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনসারুল হক, বাইতুল মাল সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন