সভ্যতার নামে বর্বরতার এক নির্মম স্মারক —মাও. মামুনুল হক

IMG-20260806-WA0041

১৯৪৫ সালের ৯ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ (Fat Man) নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন। পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার প্রভাবে আরও বহু মানুষের মৃত্যু ঘটে এবং লক্ষাধিক মানুষ দীর্ঘদিন এর ভয়াবহ শারীরিক ও মানসিক পরিণতি বহন করেন।

নাগাসাকির এই ট্র্যাজেডি এমন এক সভ্যতার প্রতিচ্ছবি, যেখানে নৈতিকতার পরিবর্তে শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত। বিজ্ঞান-প্রযুক্তিও এখানে মানবকল্যাণের বদলে গণবিধ্বংসের হাতিয়ারে পরিণত হয়। সামরিক শ্রেষ্ঠত্বের নামে নিরীহ মানুষের জীবনকে বিসর্জন দেওয়া কোনো সভ্যতার গৌরব হতে পারে না।

ইসলাম এর বিপরীতে এমন এক সভ্যতার শিক্ষা দেয়, যার ভিত্তি ন্যায়বিচার, মানবমর্যাদা ও জীবনের পবিত্রতা।। পবিত্র কুরআন ঘোষণা করে, “যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল।” (সূরা আল-মায়িদা: ৩২)। তাই ইসলামী সভ্যতা জীবন রক্ষা, ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে শক্তির সঠিক ব্যবহারের শিক্ষা দেয়।

নাগাসাকির শহীদদের স্মরণ এমন একটি বিশ্বব্যবস্থার প্রত্যাশা করা, যেখানে শক্তির ওপর নৈতিকতা, আগ্রাসনের ওপর ন্যায়বিচার এবং ধ্বংসের ওপর মানবতার বিজয় প্রতিষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন