লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বুধবার এক মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আন্তর্জাতিক ও মানবিক আইন এবং মৌলিক নীতিমালার লঙ্ঘন।
নাবিহ বেরি দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করার ওপর জোর দিয়ে বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত রাখা কোনোভাবেই সহনীয় নয়।



