E1 বসতি পরিকল্পনার নিন্দা জর্ডান, আমিরাত, তুরস্কসহ বিভিন্ন দেশের

IMG_20260822_114005_361

ইসরায়েলের E1 বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসর।
দেশগুলো জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকটের মুখে ফেলতে পারে।
এর একদিন আগে ইউরোপের কয়েকটি দেশও এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের E1 বসতি পরিকল্পনার নিন্দা জানিয়েছিল।

E1 হলো জেরুজালেমের পূর্বদিকে, পশ্চিম তীরের মাআলে আদুমিম (Ma’ale Adumim) বসতি ও পূর্ব জেরুজালেমের মাঝামাঝি এলাকায় অবস্থিত একটি ভূখণ্ডের নাম।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন