পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই জানান, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই আসিম মুনিরের এই সফর।
সফরে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আসিম মুনিরের ইরান সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



