মধ্য এশিয়ায় নিজেদের সামরিক অবকাঠামো স্থাপনের লক্ষ্যে পশ্চিমা দেশগুলো আফগানিস্তান থেকে উদ্ভূত হুমকিকে অতিরঞ্জিত করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলেক্সি শেফৎসভ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) এক বৈঠকে এ মন্তব্য করেন।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলেও ইউরেশিয়াকে অস্থিতিশীল করার প্রচেষ্টা থেমে নেই। বরং অঞ্চলটির প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের প্রতি পশ্চিমাদের ব্যাপক প্রয়োজন রয়েছে।
রুশ এই কর্মকর্তা আরও বলেন, আফগানিস্তান, ইউক্রেন, দক্ষিণ ককেশাস, মধ্য এশিয়া, মিয়ানমারের আশপাশের অঞ্চল, মধ্যপ্রাচ্য ও তাইওয়ান প্রণালিসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা।



