সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMB)-এর ২০২৭–২০২৮ মেয়াদের সেন্ট্রাল কাউন্সিল গঠন সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নতুন কাউন্সিল গঠন ও নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নবগঠিত সেন্ট্রাল কাউন্সিলে—সেন্ট্রাল প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন কাজী ইমাম হোসাইন ইলাত এবং সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ রাব্বি গাজী। আরো বিভিন্ন পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম অন্তর ভূঁইয়া, সেন্ট্রাল প্রেসিডেন্ট কাউন্সিল মেম্বার।
ইমন আহমেদ, সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি কাউন্সিল মেম্বার। মো. আবু তালহা সরকার, জয়েন্ট সেক্রেটারি।
আবির হোসেন সৈকত, অর্গানাইজিং সেক্রেটারি।
আবদুল্লাহ আল নোমান, ডায়স্পোরা রেমিট্যান্স ওরিয়র সেক্রেটারি। হানিফ শেখ বিজয়, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ব্লাড সেক্রেটারি। আবদুল্লাহ আল মারুফ, রাপিতর ২০১৮ অফিস সেক্রেটারি। আহমাদ জুবায়ের, সেক্রেটারি অব রিলিজিয়াস ল অর্ডার অ্যান্ড পলিসি। মাহমুদুর রহমান নাঈম, সেক্রেটারি অব একাউন্টিং এন্ড ফাইন্যান্স। সাজ্জাদ হোসেন, জার্নালিজম এন্ড কমিউনিকেশন সেক্রেটারি
নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ (SMB) সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নতুন কাউন্সিলের সকল দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেবার প্রত্যয়ে, তারুণ্যের শক্তিতে—এগিয়ে যাবে (SMB) স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ।



