আফগান শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্তে পাকিস্তানের প্রতি আনুষ্ঠানিক আপত্তি

IMG_20260909_150330_942

ইসলামাবাদে আফগান দূতাবাস পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে আফগান শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। এসব শিক্ষার্থী বৈধভাবে তাদের পড়াশোনা শুরু করেছেন এবং দীর্ঘদিনের পরিশ্রম, সময় ও আর্থিক ব্যয়ের পর বর্তমানে শিক্ষাক্রম শেষ করার দ্বারপ্রান্তে রয়েছেন।
আফগান কূটনৈতিক মিশন পাকিস্তানের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক চিকিৎসা, শিক্ষা, মানবিক ও পেশাজীবী সংস্থাগুলোর প্রতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
দূতাবাসের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এবং তারা তাদের শিক্ষাক্রম সম্পন্ন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন