আজ ৯ সেপ্টেম্বর, বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তারা দেশের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতিকালে মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যু গৌরবের ও সম্মানের।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, তদন্তের বিষয়ে আমরা সেনাবাহিনীর অভ্যন্তরিণ ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখছি। দুর্ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত হতে হবে। প্রকৃত কারণ শনাক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।



