বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কার্যালয় উদ্বোধন

FB_IMG_1789314784891

আজ ১৩ অক্টোবর বাদ আসর চাষাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা মুহাম্মদ ফয়সাল।

নারায়ণগঞ্জ মহানগর শাখা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আল আমিন রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সহসভাপতি খন্দকার আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহানগর সভাপতি মাওলানা ফাতেহ সোলাইমান এবং ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন