ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান বলেন, দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার এবং নগরীতে সিটি করপোরেশনের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশজুড়ে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ায় পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ডেঙ্গু পরিস্থিতি কেবল একটি সাময়িক স্বাস্থ্য সমস্যা নয়, এটি এখন এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। সরকার এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর মশকমুক্তকরণ অভিযানের অভাব, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কারে অসচেতনতা এবং সঠিক সময়ে মশার প্রজননক্ষেত্র ধ্বংস না করার ফলেই আজ পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।
আজ ১৯ সেপ্টেম্বর ২৬ ইং শনিবার সকাল ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রাকিবুল হাসান এর একমাত্র ছেলে আহনাফকে (২.৬) ডেঙ্গু আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে নগর উত্তর সভাপতি জননেতা আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে ছুটে যান। রোগীর সার্বিক অবস্থা এবং চিকিৎসকদের সাথে চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়ে তিনি এসব কথা বলেন। আশু রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন নগর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ।
প্রতিনিধি দলে ছিলেন নগর উত্তরের সহ-সভাপতি ডাক্তার মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মুফতী ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ্ব আমিনুল হক তালুকদার, সদস্য নূরে আলম সিদ্দিকী, আদাবর থানা শাখার সভাপতি মাওলানা কামাল হোসেন প্রমুখ।



