হেফাজত আমীরসহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের জন্য গানম্যান নিয়োগের আবেদন —মাও. আনিসুর রহমান আশ্রাফীর

IMG_20260920_223438

সম্প্রতি সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী হাফি. ফেনীতে রোড এক্সিডেন্টে আহত হন। এছাড়াও বিভিন্ন সময়ে একাধিক ইসলামিক ইস্কলারদের উদ্দেশ্য প্রনোদিতভাবে আঘাত করে আহত এবং নিহত করা হয়। তাই হেফাজত আমীরের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে সরকারের কাছে আলেমদের নিরাপত্তার জন্য একাধিকজন একাধিক দাবি পেশ করেন। এভাবে দেশের প্রখ্যাত আলেম মাওলানা আনিসুর আশ্রাফী নিজের ফেইসবুক পেইজে দাবি করেন, পৃথিবীর বিভিন্ন দেশে বড় আলেমদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল দেহরক্ষী বাহিনী বা গানম্যান দেয়া হয়। আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও জাতীয় মসজিদের খতীব আল্লামা মুফতী আব্দুল মালেক সাহেব “মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সহ আল্লামা মামুনুল হক সাহেবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন