আফগানিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উস্তাদ মুহাম্মদ জামান মুজাম্মেলকে তুরস্কের আঙ্কারা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়টির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুহাম্মদ জামান মুজাম্মেলের বৈজ্ঞানিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুহাম্মদ জামান মুজাম্মেল রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। এসব বিষয়ে তিনি একাধিক গ্রন্থ ও গবেষণামূলক কাজও করেছেন।



