‘ফ্রি মিক্সিং’-এর বিরুদ্ধে কথা বললে এক পক্ষ ‘জঙ্গি’ এবং অন্য পক্ষ ‘তালেবান’ বলে আখ্যা দেয় বলে মন্তব্য করেছেন স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় সেন্ট্রাল প্রেসিডেন্ট কাজী ইমাম হাসান ইলাত।
তিনি বলেন, ‘তেজগাঁও মসজিদে দ্বীনি মজলিস করায় শিক্ষার্থীদের জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়। ইসলামী বইমেলাকেও জঙ্গি-মৌলবাদী বইমেলা বলা হচ্ছে। অথচ সারা জীবন ফ্রি মিক্সিংয়ে উৎসাহ দিয়ে এখন মসজিদে বিয়ে করে একদল মডারেট দ্বীনি ভাইদের বাহবা পাচ্ছেন।’
কাজী ইমাম আরও বলেন, ‘শিক্ষকের লিঙ্গ হয় না’, ‘বন্ধুত্বের লিঙ্গ হয় না’—এ ধরনের স্লোগান দেওয়া সেই দেশে এখন জাস্ট ফ্রেন্ডদের নোংরামি এবং হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম মেয়েদের ধর্ষণ ও পাচারের খবর চারদিকে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এসবের জন্য কারও কোনো দায় নেই।’
তিনি এসব মন্তব্যের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিসরে নারী-পুরুষের অবাধ মেলামেশা, ধর্মীয় কর্মকাণ্ড এবং এসব বিষয়ে প্রচলিত দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।



