সুস্থ জীবনের জন্য কিছু জরুরি অভ্যাস

ডা. রোকসানা ইয়াসমিন রোকেয়া, এমবিবিএস মেডিসিন
ডা. রোকসানা ইয়াসমিন রোকেয়া, এমবিবিএস মেডিসিন


অনিয়ম আর ভেজাল খাবারে দ্রুত দুর্বল হয়ে পড়ছে মানুষ
বর্তমান সময়ে মানুষ অল্প বয়সেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। আগের তুলনায় এখন নানা রোগব্যাধিও বেড়ে গেছে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে অন্যতম কারণ হলো ভেজাল খাবার, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত রাত জাগা, কায়িক পরিশ্রমের অভাব, জাঙ্কফুডে আসক্তি এবং স্বাস্থ্যবিধি না মানা।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, শরীরকে সুস্থ রাখতে কিছু সাধারণ নিয়ম মেনে চলাই যথেষ্ট। সময়মতো ঘুমানো, সকালের নাস্তা ঠিক সময়ে খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত হাঁটাহাঁটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ফজরের পর সকালের নির্মল বাতাসে ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, ভাজাপোড়া, বাসি খাবার ও অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে ধূমপান, জর্দা ও তামাকজাত দ্রব্য ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর।
এছাড়া দীর্ঘ সময় একটানা বসে কাজ না করে কিছুক্ষণ পরপর হাঁটাহাঁটি করা, পর্যাপ্ত পানি পান করা এবং মানসিক চাপ কম রাখাও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা আরও বলেন, রাত জেগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার চোখ ও মস্তিষ্কের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মনে করেন, “রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগে থেকেই সতর্ক থাকা উত্তম।” তাই নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়াই হতে পারে সুস্থ ও সুন্দর জীবনের মূল চাবিকাঠি।৷

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন