আফগানিস্তান ১ লাখ টন তুলা রপ্তানি করবে উজবেকিস্তানে

IMG_20260730_154827_283

আফগানিস্তান থেকে ১ লাখ টন তুলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে উজবেকিস্তান। এ বিষয়ে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আলোচনা হয়েছে।
আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মহাপরিচালক মাওলভি আহমদ জান বিলাল উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোজায়েভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মাওলভি আহমদ জান বিলাল জানান, গত এক বছরে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে তিনি জানান, উজবেকিস্তান আফগানিস্তান থেকে ১ লাখ টন তুলা ক্রয় করবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন