মাদরাসা পরিচালকদের জন্য ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ ২০২৬’ আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

1784377701193

প্রথমবারের মতো মাদরাসার পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষা নেতৃত্ব, সুশাসন, আধুনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থী ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন, সংকট মোকাবিলা, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং স্টুডেন্ট সাইকোলজিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
মাদরাসার পরিচালক (মুহতামিম), শিক্ষা সচিব, আবাসিক ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তারা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণ, আবাসন ও খাবার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র দেওয়া হবে।
আগামী ২২ থেকে ২৪ আগস্ট ঢাকার আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আবেদন করার শেষ তারিখ ১২ আগস্ট।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন