আজ রবিবার ৯ আগস্ট ২০২৬ শে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী।
সভায় দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আলেম-উলামাদের নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সভার এক পর্যায়ে আমীরে হেফাজত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে তুলে দেন সম্মাননা স্মারক।



