চীনের হাতে এফ-৩৫ প্রযুক্তি যাওয়ার আশঙ্কা, সৌদি আরবকে নিয়ে মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

IMG_20260917_081957_305

সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে চীনের হাতে এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল প্রযুক্তি চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA)-এর একটি প্রতিবেদনে সৌদি আরব এফ-৩৫-সংক্রান্ত প্রযুক্তি যথাযথভাবে সুরক্ষিত রাখতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সৌদি আরবের সামরিক স্থাপনায় চীনের প্রবেশাধিকার এবং দেশটির চীনা টেলিযোগাযোগ সরঞ্জাম ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এদিকে এসব উদ্বেগের মধ্যেই ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান ও একটি অতিরিক্ত ইঞ্জিন বিক্রির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় একই ধরনের উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রি বিলম্বিত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন