অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান হচ্ছে ‎—ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর‎

1789373682035

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বাজারে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে চাল, ডাল, তেল, আদা, ডিম, ব্রয়লার মুরগী, কাচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

সরকার বা সিটি করপোরেশনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং জবাবদিহিতা না থাকায় বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধি ইত্যাদি নানা অজুহাতে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কোনো নির্দিষ্ট নীতিমালা না মেনে নিজেদের ইচ্ছামতো এসব পণ্যের দাম বাড়িয়ে চলেছে। এই অন্যায্য মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়ছে।
‎অবিলম্বে রাজধানীসহ সারা দেশের খুচরা ও পাইকারি বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো অতি মুনাফা খোর অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
‎
‎গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মাছউদুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ্ব আমিনুল হক তালুকদার, মুফতি সাব্বির আহমদ  এবং আরমান হোসাইন প্রমুখ।
‎
‎তিনি আরো বলেন, আইন অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের সরকার-নির্ধারিত বা যৌক্তিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর বিধান থাকলেও দু একটি দোকান ছাড়া কোথাও তা দেখা যায় না।
‎নিম্ন ও মধ্য আয়ের মানুষের স্বস্তির জন্য টিসিবি-র (TCB) মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিধি আরো বাড়াতে হবে।
‎
‎দ্রব্যমূল্যের এই অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি খেটে খাওয়া  সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। জনগণের মৌলিক চাহিদা রক্ষায় অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানাচ্ছি। বাজার মনিটরিং টিমের মাধ্যমে এই খাতের ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ড নজরদারির আওতায় আনতে হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করুন